বালাকোট যুদ্ধ
২৯ অক্টোবর ইছালে ছাওয়াবসূফী নূর মুহাম্মাদ নিজামপুরী (রহ.)'র একজন নন্দিত সাধক
উনবিংশ শতাব্দীর বিশিষ্ট সুফি সাধক, ধর্মীয় ব্যক্তিত্ব ও বালাকোট যুদ্ধের গাজি হযরত সুফি নূর মুহাম্মদ নিজামপুরী (রহ.) ছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী (রহ.)-এর অন্যতম খলিফা ও ঘনিষ্ঠ সহচর। আধ্যাত্মিক সাধনা, ধর্মীয় শিক্ষা প্রচার এবং ব্রিটিশবিরোধী সংগ্রামের ইতিহাসে তাঁর জীবন ও কর্ম বিশেষ গুরুত্ব বহন করে। প্রতিবছর ১৩ কার্তিক তাঁর ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।